আপডেট: January 24, 2022
শিকদার মাহাবুব
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ৩০১ জন নার্সিং কর্মকর্তাকে করোনা যোদ্ধার সনদ প্রদান করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে এগারোটায় স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) বরিশাল জেলা ও শেবামেক হাসপাতাল শাখার আয়োজনে নার্সেস কমনরুমে এ উপলক্ষে স্বল্প পরিসরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ডাঃ এইচ.এম. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম,সহকারী পরিচালক ডাঃ এস.এম.মনিরুজ্জামান,নার্সিং সুপারিন্টেন্ডেন্ট সেলিনা আক্তার, স্বানাপ শেবামেক হাসপাতাল শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান,সাধারন সম্পাদক শাহিনা আক্তারসহ সকল নার্সিং কর্মকর্তবৃন্দ।






