আপডেট: January 24, 2022
নিজস্ব প্রতিবেদক
১২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বরিশাল নগরের শুবব্রত দত্ত ও তার সহযোগী দিলীপ কুমার বালা’কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল সাড়ে পাচটায় বরিশাল নগরের নাজিরের পুল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ।আটককৃতরা হলো বরিশাল নগরের আগরপুর রোডের মৃত মিহির দত্তের ছেলে শুবব্রত দত্ত ও দয়া নন্দ বালা’র ছেলে দিলীপ কুমার বালা। কাউনিয়া থানার তদন্ত ওসি মোঃ সগির হোসেন বলেন,‘ আজ সোমবার বিকেল সাড়ে পাচটায় বরিশাল নগরের নাজিরের পুল এলাকা থেকে ১২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেপ্তার করে এসআই জিহাদ। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।






