শেবামেক হাসপাতালে পরিচিতি সভার নামে অর্ধশতাধিক কর্মচারীর জনসমাগম !

আপডেট: January 25, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতাল কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অর্ধশতাধিক কর্মচারী নিয়ে জনসমাগম করে পরিচিতি সভা করা হয়েছে। করোনা মহামারি চলাকালীন সরকারি নির্দেশ অমান্য করে শেবামেক হাসপাতালের টেকনোলজিষ্ট,ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও শের-ই-বাংলা মেডিকেল কলেজে কর্মরত নি¤œ শ্রেনীর কর্মচারীদের নিয়ে আজ মঙ্গলবার দুপুর দুইটায় হাসপাতালের দ্বিতীয় তলায় এক্স-রে রুমে এ সভা করা হয়। সভায় দেখা গেছে গাদাগাদি করে লোকজন বিরিয়ানি খাচ্ছে ও ফুল দিয়ে একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করছে। হাসপাতাল পরিচালক ডাঃ এইচ.এম সাইফুল ইসলাম জানিয়েছেন,“ বর্তমানে করোনা সংক্রমনের হার উর্ধ্বমুখি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বেধে দেওয়া সব ধরনের নিয়মনীতি মানতে হবে। তাছাড়া আমি এরকম সভা করার জন্য কোনরকম অনুমতি দেয়নি”। সভায় দেখা গেছে,প্যাথলজিষ্ট আশিষ দত্ত,অনিমেষ মজুমদার,মাইদুল, এক্স-রে বিভাগের ইসমাইল হোসেন,বাবুল আক্তার,করোনা ওয়ার্ডের মিরাজ,রাকিবসহ অর্ধশতাধিক কর্মচারী এই সভায় উপস্থিত ছিলো। এছাড়াও হাসপাতালের প্রশাসনিক দপ্তরের তিনজন নারী এই সভায় উপস্থিত ছিলেন। তবে প্রশাসনিক দপ্তরে কর্মরত ওই তিনজন নারী তাদের পরিচয় দিতে অপরাগতা প্রকাশ করেন। সভায় উপস্থিত করোনা ওয়ার্ডে কর্মরত রাকিব ও মিরাজ বলেন,কমপক্ষে এক’শ জন লোক নিয়ে সভা করার অনুমতি রয়েছে। এদিকে জানা গেছে পরিচিতি সভার নামে জাহাঙ্গীর আলম নামের এক কর্মচারী সকলকে পরিচিতি সভার নামে এক জায়গায় সমবেত করেছেন। কারন আগামীতে জাহাঙ্গীর আলম কর্মচারী সংগঠনের নির্বাচনে সভাপতি পদে প্রতিদন্দ্বিতা করবেন। আর সভাপতি পদপ্রার্থী হিসেবে পরিচিতি সভার নামে জনসমাগম করে নির্বাচনি প্রস্তুতি শুরু করেছেন সে। তবে কর্মচারী জাহাঙ্গীর আলমের কোন বক্তব্য পাওয়া যায়নি। এদিকে পরিচালক ডাঃ এইচ.এম সাইফুল ইসলাম জানিয়েছেন,“ বর্তমানে করোনা সংক্রমনের হার উর্ধ্বমুখি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বেধে দেওয়া সব ধরনের নিয়মনীতি মানতে হবে। তাছাড়া আমি এরকম সভা করার জন্য কোনরকম অনুমতি দেয়নি”।

 

 

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব