শেবামেক হাসপাতালে গ্যাস্ট্রো এন্টেরোলজি ও কার্ডিওলজি বহিঃ বিভাগের উদ্বোধন

আপডেট: February 1, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে গ্যাস্ট্রো এন্টেরোলজি ও হৃদ রোগ (কার্ডিওলজি) বহিঃ বিভাগের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা বারোটার দিকে হাসপাতালের বহিঃবিভাগে এ চিকিৎসা সেবার উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম, শেবামেক কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ মনিরুজ্জামান শাহিন,শেবামেক হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ এস.এম মনিরুজ্জামান, কার্ডিওলজি কেয়ার ইউনিটের (সিসিইউ) বিভাগের প্রধান ডাঃ জাকির হোসেন,ডাঃ মানবেন্দ্র দাস,ডাঃ সৌরভ সুতার,নার্সিং সুপারিন্টেন্ডেন্ট সেলিনা আক্তার প্রমুখ। এসময়ে হাসপাতালের পরিচালক ডাঃ এইচ.এম. সাইফুল ইসলাম বলেন, ‘হাসপাতালের বহিঃবিভাগে পরিপাকতন্ত্র রোগ,সমস্যা ও অস্বাভাবিকতা এবং কার্ডিওভাস্কুলার রোগের সমস্যার চিকিৎসা সেবা পাবে রোগীরা। সপ্তাহে তিনদিন গ্যাস্ট্রো এন্টেরোলজি ও তিনদিন কার্ডিওলজি রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব