আপডেট: February 3, 2022
স্টাফ রিপোর্টার
সড়ক দুর্ঘটনায় মোতালেব খা নামে আশি বছরের এক বৃদ্ধ ভিক্ষুক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে বাকেরগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় উদ্ধার করে ওই বৃদ্ধকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবারই বৃহস্পতিবারই চিকিৎসাধীন অবস্থায় ওই ভিক্ষুকের মৃত্যু হয়। নিহত মোতালেব খা বাকেরগঞ্জ গারুরিয়া ইউনিয়নের ইমরুল খা’র ছেলে। হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম জানান,সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ওই বৃদ্ধ বৃহস্পতিবার সোয়া বারোটায় হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই ভিক্ষুকের মৃত্যু হয়।






