প্রকাশিত সংববাদের প্রতিবাদ

আপডেট: February 10, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

দৈনিক আজকের পরিবর্তন পত্রিকায় ৯/২/২০২২ইং তারিখে“সরকারী টাকা হরিলুট,শেবাচিম হাসপাতালে প্যাথলজি বিভাগে পরীক্ষা নিরীক্ষার টাকা নিচ্ছেন কর্মচারীরা” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃত ঘটনা হল- হাসপাতালের পরিচালক স্যার ও প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধানের নির্দেশে আমরা সম্প্রতি এখানকার দালালদের উৎপাত বন্ধ করতে সচেষ্ট হই। হাসপাতালের অভ্যন্তরে প্যাথলজি বিভাগে পরীক্ষা নিরীক্ষা করতে রোগীদের আমরা উৎসাহিত করি। ইহাতে একটি স্বার্থান্বেষী মহল আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ও সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে এমন সংবাদ প্রকাশ করিয়েছে। আমরা প্রকাশিত এমন ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিবেদক
মোঃ বায়জীদ,কামরুল ইসলাম কামাল,জাহিদ রায়হান লিটু,
কর্মচারী
শেবাচিম হাসপাতাল,বরিশাল।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব