চন্দ্রমোহনে মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট: February 19, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন বাজার এলাকায় মটর সাইকেলের ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ শনিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধর নাম কাঞ্চন আলি সরদার (৮৫)। চন্দ্রমোহন বাজার এলাকার ইসমত আলির ছেলে। নিহতের ছেলে নাসির সরদার বলেন,আমার বাবা সকালে রাস্তায় হাটছিলেন। এসময়ে হঠাৎ একটি মটর সাইকেলের ধাক্কায় আমার বাবা কাঞ্চন আলি সরদার গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব