শেবামেক হাসপাতালে আনসারদের হাতে চোর আটক

আপডেট: March 2, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে রোগীর টাকা চুরি করার সময় এক চোরকে ধরেছে আনসার সদস্যরা। পরে আনসার সদস্যরা তাকে কোতয়ালি পুলিশে সোপর্দ করেছে । আজ বুধবার দুপুর একটার দিকে হাসপাতালের মধ্য ফটকে এ ঘটনা ঘটে। ওই চোরের নাম মোঃ আকাশ (২৪)। বরিশাল নগরের পলাশপুর এলাকায় সে ভাড়া থাকে। আকাশের স্থায়ী ঠিকানা ঢাকা জেলার বিক্রমপুরে।পরে রোগীর চুরি হওয়া  ২০০০ টাকা উদ্ধার করেন দায়িত্বরত আনসার সদস্যরা।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব