জমিজমা বিরোধের জেরে নানি ও নাতিকে কোপানোর অভিযোগ

আপডেট: March 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
জমিজমা বিরোধের জের ধরে নানী ও নাতিকে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার সকালে সাড়ে সাতটার দিকে বরিশাল সদর উপজেলার পাংশা গ্রামে এ ঘটনা ঘটে। এসময়ে গুরুতর আহত অবস্থায় নাতি আরবাজ শেখ(১৫) কে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে নানী মমতাজ বেগম (৬৫)কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জমির মালিক আকিল শেখ বলেন, জমিজমা বিরোধের জের ধরে আমার ছেলে ও শ্বাশুড়িকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। বাংলাবাজার এলাকার বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের পরিচয়দানকারী রেবেকা ওরফে রেবা,তার ভাই উজ্জ্বল, জুয়েল,আনোয়ার মিরা,হিরু বেগম,আমিনুল মিরাসহ ১০/১২ জন যুবক প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। এছাড়াও আমার ঘরবাড়ি ভাংচুর। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদিকে রেবেকা বেগম জানান, আমার জমিতে প্রতিপক্ষ ঘর উত্তোলন করলে আমি সেক্ষেত্রে বাধা প্রদান করি। অন্যদিকে বিমানবন্দর থানার ওসি কমলেশ হালদার বলেন, আমি মিটিংয়ে আছি। হামলায় বিষয়টি জানা নেই।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব