বরিশালে নার্সিং কলেজের প্রশাসনিক ভবনে চুরি

আপডেট: March 14, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

শিকদার মাহাবুব
বরিশাল শের-ই-বাংলা নার্সিং কলেজে প্রশাসনিক ভবনে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, নার্সিং কলেজে প্রশাসনিক ভবনের নিচতলায় বাথরুমের এডজাস্ট ফ্যান ভেঙ্গে নার্সিং ইন্সটেক্টর হোসনে আরা বেগমের কক্ষে চোর প্রবেশ করে। এসময় কক্ষের আলমিরার তালা ভেঙ্গে আনুমানিক দশ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে ফ্লোরে ফেলে রেখে যায়। এদিকে বিষয়টি নিয়ে কথা বলার জন্য বরিশাল শের-ই-বাংলা নার্সিং কলেজের প্রিন্সিপাল মাকসুদা বেগমের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,নার্সিং ইন্সটেক্টর হোসনে আরা বেগম অসুস্থ্য। যে কারনে থানায় কোন মামলা করা হয়নি। তবে, পরবর্তীতে মামলা করা হবে। অন্যদিকে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করীম জানান,ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তবে কলেজ কতৃপক্ষ থানায় কোনো জিডি কিংবা মামলা দায়ের করেনি।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব