রুপনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

আপডেট: March 14, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

শিকদার মাহাবুব
মঠবাড়ীয়া উপজেলায় ফার্নিচার ব্যবসায়ী স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোর পৌনে পাচটার দিকে উপজেলার রুপনগরে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম আয়শা বেগম (৩৫)। রুপনগরের ভাড়াটিয়া বাসায় স্বামী মামুন খানের সঙ্গে বসবাস করতো সে। দাম্পত্য জীবনে তাদের তিনটি সন্তান রয়েছে। নিহতের মামা গ্রাম পুলিশ আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, সোমবার ভোর পৌনে পাচটার দিকে বাহির থেকে লোক এসে ঘরের দরজা খুলতে বলে। আয়শা দরজা খুললে তার মাথায় হ্যামার দিয়ে আঘাত করা হয়। এসময় গুরুতর আহত অবস্থায় আয়শাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে মঠবাড়ীয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন,নিহতের স্বামী মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব