বরিশালে ওয়ারেন্টভুক্ত আসামি ইভান কারাগারে

আপডেট: March 24, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক
বরিশালে একই পরিবারের ৪ জনকে কোপানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসমিকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে হত্যাচেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইভান গাজী বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতে হাজির হলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মাসুম বিল্লাহ। বরিশাল কোতোয়ালি মডেল থানার ১৮৭/২২নং মামলার আাসামী ইভান। মামলার ১নং আসমি লিমন এখনও পলাতক রয়েছে। তবে লিমনকে হন্যে হয়ে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও এই মামলায় জামিনে রয়েছে ফজলু গাজী ওরফে ট্যারা ফজলু ও তার স্ত্রী নিলুফা বেগম। উল্লেখ্য,চলতি মাসের ২ মার্চ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে জমি বিরোধের জের ধরে একই পরিবারের নারী-পুরুষসহ ৪ জনকে ধারালো অস্ত্র ও টেটা দিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা চালায় প্রতিপক্ষরা। এ বিষয়ে কথা হলে বাদীপক্ষের আইনজীবী সায়েম-উল- আলম বলেন,বরিশাল কোতোয়ালি মডেল থানার ১৮৭/২২নং মামলার আাসামী ইভান। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছিল। এতোদিন পলাতক থাকার পর আদালতে স্বেচ্ছায় ইভান হাজির হলে বিচারক মাসুম বিল্লাহ তাকে কারাগারে পাঠিয়ে দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব