রুপাতলীতে স্বামীর পিটুনিতে স্ত্রী হাসপাতালে

আপডেট: April 9, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
নগরীর রুপাতলী এলাকায় দাবীকৃত যৌতুকের টাকা না দেয়ায় স্বামীর হামলায় স্ত্রী বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে(ওসিসি)চিকিৎসাধীন রয়েছে। আহতের নাম তন্নী আক্তার। সে সোহরাব হাউজিং এলাকার বাসিন্দা ফার্নিচার ব্যবসায়ী শফিকের স্ত্রী। আহত সূত্র জানায়, গত ৮ বছর আগে রুপাতলী ২৫ নং ওয়ার্ড সোহরাব হাউজিং এলাকার বাসিন্দা ও ফার্নিচার ব্যবসায়ী শফিকের সাথে একই ওয়ার্ডের গাজী বাড়ি এলাকার তোফাজ্জেল হাওলাদারের মেয়ে তন্নী আক্তারের সাথে পারিবারিক প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পরে দুটি সন্তান আসে তাদের সংসারে। এরপর থেকে শফিক প্রায় সময়ই যৌতুকের দাবিতে তন্নীকে মারধর শুরু করে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন শুক্রবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় তুচ্ছ ঘটনা নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হলে শফিক তন্নীকে তার বাবার কাছ থেকে মোটরসাইকেল কেনার জন্য ৩ লক্ষ টাকা আনতে বলে। সে টাকা আনতে অপারগতা প্রকাশ করলে শফিক ক্ষিপ্ত হয়ে লাঠি সোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করে। খবর পেয়ে তার বাবা তোফাজ্জল ঘটনাস্থলে ছুটে যায় এবং ৯৯৯ এ ফোন করে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। পরে আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেবামেক হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে গতকাল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করে। বর্তমানে সে ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। এদিকে ফার্নিচার ব্যবসায়ি সফিক মিয়া বলেন, আমার স্ত্রী আমাকে মারধর করেছে। আমি তাকে মারধর করিনি। তবে বিষয়টি নিয়ে কথা বলার জন্য বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করীমের মুঠোফোনে কল করা হলেও তা রিসিভ হয়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব