আপডেট: April 14, 2022
স্টাফ রিপোর্টার।।
বরিশাল নগরীর হরিনাফুলিয়া এলাকায় জমিজমা বিরোধের জের ধরে মাদকব্যবসায়ী ভাই ও ভাবির হামলায় বোন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের নাম নাজমা বেগম। সে ওই এলাকার বাসিন্দা নাসির উদ্দিন গাজীর মেয়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা নাসির উদ্দিন গাজীর ছেলে খাইরুল গাজী,তার স্ত্রী মুনা ও নজরুলের ছেলে শাওন দীর্ঘদিন ধরে বাড়িতে বসে ইয়াবা বিক্রি করে আসছে। এতে বাধা প্রদান করলে তার ছেলে খাইরুল,স্ত্রী মুনা ও শাওন নাসিরকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এসময় বাবাকে বাঁচাতে গেলে ভাই মাইনুল ও নাজমা আহত হয়। তবে বাবা ও ভাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নাজমা বেগম বলেন, আমাদেরকে বাড়ি থেকে উৎখাতের চেষ্টা চালায় ভাই নামের মাদক ব্যবসায়ি ও তার সাঙ্গপাঙ্গরা। যার ধারাবাহিকতায়
গত মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় খাইরুল ও তার স্ত্রী মুনার কাছে ইয়াবার ক্রেতা ও ব্যবসায়ি শাওন ঘরে আসে। এসময় আমার বাবা বাধা প্রদান করলে ক্ষিপ্ত হয়ে খাইরুল, মুনা ও শাওন মিলে তাকে লোহার রড দিয়ে পেটায়। এছাড়াও আমাদের ঘর ভাংচুর করেছে এসব মাদক ব্যবসায়িরা। আহতর বাবা নাসির উদ্দিন গাজী বলেন,মাদক ব্যবসায় বাধা দিলে প্রায়ই আমার ওপর হামলা চালায় আমার ছেলে ও তার সহযোগীরা। এমনকি আমি ঘর থেকে তাদের বের করে দিলেও তারা জোরপূর্বক আমার ঘরে বসে মাদক বিক্রি করছে। আমি প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের কাছে আইনী সহায়তা চাই। এদিকে অভিযুক্ত মাদক ব্যবসায়ি খায়রুল বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। অন্যদিকে কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করীম জানান, আমি বিষয়টির
খোঁজখবর নিয়ে দেখছি।






