কেডিসিতে বৃদ্ধাকে কুপিয়ে জখম

আপডেট: April 15, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক
নগরীর রাজ্জাক স্মৃতি কলোনি (কেডিসি) এলাকায় জমি দখলের জের ধরে এক বৃদ্ধাকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করেছে ভূমিদস্যু আনু ও তার সহযোগীরা। শুক্রবার(১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় কেডিসি এলাকায় এ ঘটনা ঘটে।আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ঘর ভাঙচুর ও মালামাল লুটপাট করেছে তারা। আহত সূত্র জানায়, ওই এলাকার বাসিন্দা হাবিব হাওলাদারের একখণ্ড জমি একই এলাকার আনু ও তার সহযোগীরা মিলে দীর্ঘদিন ধরে দখলের পাঁয়তারা করে আসছে। তারই সূত্র ধরে আনু, নাসির ,নার্গিস ,নুপুর ও খাইরুল সহ অজ্ঞাত আরও ১৫/২০ জনে ঘটনার দিন বিকেলে হাবিব হাওলাদার ও তার পরিবারকে তার জমি থেকে উৎখাতের উদ্দেশ্যে ঘর ভাঙচুর ও মালামাল লুটপাট চালায়। এসময় হাবিবের স্ত্রী রাহেলা বাধা প্রদান করলে আনু ও অন্যান্যরা তাকে প্রথমে রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এর আগেও তারা হাবিবের ঘর ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব