আপডেট: April 17, 2022
নিজস্ব প্রতিবেদক
বরিশাল সদর উপজেলার পশ্চিম ষোলনা গ্রামে দাবীকৃত চাদার টাকা না পাওয়ায় মহিলা মেম্বর রনির শেল্টারে স্বামী-স্ত্রীকে বিবস্ত্র করে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। এসময় আহত গৃহবধূ সপ্না ও তার স্বামী আলামিন চৌধুরীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আহত অবস্থায় গৃহবধূ সপ্না বেগম বলেন,আমরা গ্রামে একটি দালানের ঘর নির্মান করতেছি। দালান ঘর নির্মান করার জন্য চাদা দাবী করে স্থানীয় মহিলা মেম্বর রনি বেগম। কিন্তু দাবীকৃত চাদার টাকা না দেওয়ায় মহিলা মেম্বর রনির শেল্টারে রাশেদ,ফরহাদ ডালিয়া, আকলিমাসহ ১০/১২ জন যুবক লোহার রড দিয়ে পিটিয়ে আমাদেরকে আহত করে।
সরেজমিনে গিয়ে জানা গেছে,প্রবাস ফেরত আলামিন চৌধুরী ওই গ্রামে একটি দালানের ঘর নির্মান করতেছে। কিন্তু দালান ঘর নির্মান করার জন্য চাদা দাবী করে স্থানীয় মহিলা মেম্বর রনি বেগম। কিন্তু দাবীকৃত চাদার টাকা না দেওয়ায় মহিলা মেম্বর রনির শেল্টারে রাশেদ,ফরহাদ ডালিয়া, আকলিমাসহ ১০/১২ জন যুবক লোহার রড দিয়ে পিটিয়ে তাদেরকে আহত করে। প্রত্যক্ষদর্শী প্রতিবন্ধী মিরাজ বলেন, মহিলা মেম্বর রনিকে দাবীকৃত চাদার টাকা না দেওয়ায় এ প্রবাসী পরিবারের ওপর এ হামলা চালানো হয়। তাছাড়া প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার নাম করে আমার কাছ থেকেও দশ হাজার টাকা হাতিয়ে নেয় মেম্বর রনি। আব্দু রহমান নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, মেম্বর রনি টিউবওয়েল দেওয়ার নাম করে আমার কাছ থেকে ত্রিশ হাজার টাকা নিয়ে যায়। এদিকে স্থানীয় মহিলা মেম্বর রনি বেগম জানান,আমার আত্মীয়দের সঙ্গে তাদের জমিজমা বিরোধ চলছিল। তা মিমাংশা করার জন্য আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। চাদাবাজীর মত কোন ঘটনা ঘটেনি। অন্যদিকে বিমান বন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদারের মুঠোফোনে কলা করা হলে তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।






