আপডেট: April 17, 2022
নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ড রেন্ডি তলা (কলাডেমা) এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় রেন্ডি তলার মিরা বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন দুলুফা ও তার মেয়ে দীপা এবং অপর পক্ষের লিপি বেগম। আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা দুলুফার সাথে তার ভাসুর নুরুল মীরা ও দেবর হাবিব মীরার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন বিকেলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয় উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুলফা ও তার মেয়ে দীপা ও অপর পক্ষের লিপি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহত স্বজনরা জানান। আহত দুলুফা বেগম বলেন,জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমাদের ওপর হামলা করা হয়। অন্যদিকে প্রতিপক্ষ নুরুল মীরা বলেন,আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে উল্টো
আমাদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ।






