উজিরপুরের সাতলার মানুষ আওয়মী লীগের সাধারন সম্পাদক পদে শাহিন হাওলাদারকে দেখতে চায়

আপডেট: April 24, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

উজিরপুর প্রতিনিধি
বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের সভাপতি ও উজিরপুরের সাতলা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান । বাবার আর্দশে অনুপ্রনিত হয়ে ছাত্র জীবনেই আওয়ামী লীগের রাজনীতিতে পা দেয়া শাহিন হাওলাদার নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দলের নেতাকর্মীদের কাছে জনপ্রিয় ব্যক্তিত্বে পরিনত হয়েছেন। অল্প সমায়ে উন্নায়নে সাতলার চিত্র বদলে ফেলেছেন। সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলে নিজের হাজারো সমার্থকদের নিয়ে উপসিÍত হয়ে দলে নিজের দক্ষতার প্রমান দিয়েছেন। সে কারনে সাতলার আওয়ামী লীগের নেতাকর্মীরা শাহিন হাওলাদারকে দলের সাধারন সম্পাদক হিসাবে দেখতে চায়। দলের নিবেদিত নেতা শাহিন হালাদারকে দলেরগুরুত্বপূর্ন পদ দেয়া হলে তার নেতৃত্বে সাতলায় আওয়ামী লীগ সংগঠিত হবে বলে অভিমত দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের একধিক নেতারা। তারা জানিয়েছেন শাহিন হাওলাদার একজন কর্মীবান্ধব নেতা তার হাতে দল নিরাপদ আগামী জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ মেকাবেলায় সাতলায় শাহিনের মত একজন জনপ্রিয় নেতার নেতৃত্ব প্রয়োজন।সাতলার আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীরা দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিবাবক আবুল হাসানত আবদুল্লাহ’র কাছে দাবী জানিয়েছেন দলের প্রয়োজনে শাহিন হাওলাদারকে সাধারন সম্পাদক পদ দিলে দল আরো গতিশীল হবে। শাহিন হাওলাদার জানিয়েছেন দল তাকে দায়িত্ব দিলে নিজের জীবন বাজী রেখে তা পালন করবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব