আপডেট: May 11, 2022
নিজস্ব প্রতিবেদক
বরিশাল সদর উপজেলার চরকরনজি গ্রামে চাচার হামলায় ভাতিজী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলে চারটার দিকে এ ঘটনা ঘটে। এসময় আহত মাহিনুর আক্তারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাহিনুর আক্তার ওই গ্রামের হারুন হাওলাদারের মেয়ে।হাসপাতালে আহত অবস্থায় মাহিনুর বলেন, পূর্ব শত্রুতা ও জমিজমা বিরোধের জের ধরে লোহার রড দিয়ে পিটিয়ে আমার মাথা ফাটায় প্রতিপক্ষরা। হামলায় অংশ নেয় প্রতিপক্ষ হেলাল ওরফে রেজাউল, রিনা বেগম ও রিফাত। মারধরের একপর্যায়ে আমাকে মৃত ভেবে রাস্তায় ফেলে চলে যায় তারা। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে এ ঘটনায় প্রতিপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বিষয়টি নিয়ে কথা বলার জন্য বন্দর থানার ওসির ব্যবহৃত মুঠোফোনে কল করা হলে তা রিসিভ হয়নি।






