আপডেট: May 21, 2022
স্টাফ রিপোর্টার
মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের শিন্নিরচর গ্রামে স্ত্রীর হামলায় শশুর ও শ্বাশুড়িকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত দশটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এসময়ে ঘরবাড়ি,মুদী দোকান ও মাছের বোট ভাংচুর করা হয়। এছাড়াও ঘরের ট্রাঙ্ক ভেঙে ২লাখ ২০ হাজার ও দোকান থেকে ৩০ হাজার টাকা নিয়ে যায়। হামলায় আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন, ইব্রাহিম কাজী ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম। আহতের মেজো ছেলে আরিফ কাজী বলেন, স্ত্রী সুখী বেগম আমায় ঘরজামাই করতে আপ্রাণ চেষ্টা করে। এ নিয়ে অনেক শালিশিও হয়। কিন্তু আমি আমার মা-বাবাকে ছেড়ে অন্যত্র থাকতে অস্বীকার করলে আমার পরিবারের ওপর হামলা চালানো। এই হামলায় অংশ নেয় স্ত্রী সুখী বেগম ও তার ভাই নুর ইসলাম বেপারী, রহুল আমিন বেপারী,সাইদুল বেপারী , এবাদুল বেপারী,মাইদুল বেপারী। । তারা ধারালে দা ও লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে । ঘরবাড়ি,মুদী দোকান ও মাছের বোট ভাংচুর করে। এছাড়াও ঘরের ট্রাঙ্ক ভেঙে ২লাখ ২০ হাজার ও দোকান থেকে ৩০ হাজার টাকা নিয়ে যায়। একপর্যায়ে আমি পালিয়ে প্রাণে রক্ষা পাই। তবে হামলার ঘটনায় প্রতিপক্ষদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বিষয়টি নিয়ে কথা বলার জন্য মেহেন্দিগঞ্জ থানার ওসির মুঠোফোনে কল করা হলেও তা রিসিভ হয়নি।






