শেখ মোহাম্মদ পলাশের মৃত্যুতে মেডিকেল সাংবাদিক পরিষদের শোক

আপডেট: June 24, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিউজ ডেস্ক: বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের সদস্য শেখ মোহাম্মদ পলাশের মৃত্যুতে শোক জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে পলাশ মৃত্যুবরন করেন। তার রুহে্র মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সদস্য বিপ্লব আহমেদ, বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের সভাপতি শিকদার মাহাবুব, সিনিয়র সহ সভাপতি কাজী ত্বহা,সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক এম মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল রাকিব,প্রচার সম্পাদক সাইফুল ইসলাম খোকন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বায়জীদ আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হাসিব,সদস্য মোঃ কাওসার সরদার,তামিম মাহমুদ, আনিছুর রহমান প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব