চরবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান সাবুর মায়ের দাফন সম্পন্ন  

আপডেট: June 24, 2022

  • ফেইসবুক শেয়ার করুন
স্টাফ রিপোর্টার
বরিশাল সদর উপজেলা চরবাড়িয়া ইউনিয়নের সাবেক সফল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. জিয়াউল ইসলাম সাবুর মায়ের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার নগরীর অক্সফোর্ড মিশন রোড ও সদর উপজেলার কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। সাবু মা রওশন আরা বেগম বৃহস্পতিবার রাতে ঢাকার বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
নগরীর অক্সফোর্ড মিশন রোডে অনুষ্ঠিত জানাজা নামাজে উপস্থিত ছিলেন নগরীর ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলতাফ মাহমুদ সিকদার, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ, বিএনপি নেতা এ্যাড. আবুল কালাম শাহীনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বাদ জুম্মা চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমার দ্বিতীঢয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ গ্রহন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব এ্যাড. মো. মজিবর রহমান সরোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ, বিএনপি নেতা সৈয়দ আকবর, আনোয়ারুল হক তারিন,বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক রিয়াজ,সহসাধারণ সম্পাদক মোঃ চুন্নু,দক্ষিন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব নুরুল আমিন, জেলা বিএনপি সদস্য কামরুজ্জামান মিজান মিয়া,বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তামিম মাহমুদ,বরিশাল কোতয়ালী বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব