আপডেট: September 11, 2026
নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীতে পলিথিনে মোড়ানো অবস্থায় আরও একটি মানব ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে নগরীর ১ নম্বর সিঅ্যান্ডবি পোলের নিচ থেকে ভ্রূণটি উদ্ধার করা হয়।মঙ্গলবার রাতে নগরীর নতুন বাজার এলাকায় সামাজিক বনবিভাগের সামনের ময়লার স্তূপ থেকে বয়ামে ভরা আরও দুটি ভ্রূণ উদ্ধার করেছিল পুলিশ।
কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, বিকালে জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ গিয়ে ভ্রূণটি উদ্ধার করে। ভ্রুণটির বিষয়ে জানতে এর ডিএনএ প্রোফাইল সংরক্ষণের জন্য ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিভিন্ন ক্লিনিক্যাল বর্জ্যের সঙ্গে ফেলে দেওয়া এই ভ্রূণটি কোনো গবেষণাগার বা শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার কাজে ব্যবহৃত হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনো রাসায়নিকের উপস্থিতি রয়েছে কিনা তাও ময়নাতদন্ত প্রতিবেদনে জানতে চাওয়া হয়েছে।
বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।






