আপডেট: October 8, 2026
রিপোর্ট,শিকদার মাহবুব:
বরিশাল মেডিকেলে চিকিৎসাধী সেবা নিতে এসে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী সুলতান আহমেদের (৬৪) মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে তার মৃত্যু হয়।
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ব্রাদার মেহেদী হাসান সুলতান আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন।
এদিকে জানা গেছে,ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী সুলতান আহমেদের গ্রামের বাড়ি বরিশাল বাবুগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামে। ওই গ্রামের মৃত আব্দুর রবের ছেলে তিনি।
বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় আজ সকাল সোয়া সাতটার দিকে সুলতান আহমেদ তার বুকে ব্যাথা অনুভব করেন। এসময়ে তাকে শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগ থেকে মেডিসিন ইউনিটে ভর্তি করা হয়।
কিন্তু সুলতান আহমেদের বুকে বেশি ব্যাথা অনুভব করলে তাকে কার্ডিওলজি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেফার করা হয়। একপর্যায়ে সিসিইউতে কর্মরত নার্স সুলতান আহমেদের ভর্তির ফরম রিসিভ করার আগেই তার মৃত্যু হয়।
এদিকে বরিশাল কোতয়ালী থানার পুলিশ সদস্য নজরুল ইসলাম বলেন,সুলতান আহমেদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়োছো। তার পরিবারের লোকজন হাসপাতালে আসলে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।
পুলিশ সদস্য নজরুল ইসলাম আরো বলেন,মৃত্যুর আগে সুলতান আহমেদ পায়ে হেটে হাসপাতালের ওয়ার্ডে গিয়েছিলেন। কিন্তু মুহুর্তের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
০১






