বিএনপি নেতা সাবু’র খোঁজ নিলেন মনিরুজ্জামান ফারুক

আপডেট: October 9, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট,বিডি ক্রাইম পেট্রোল:
বিএনপি নেতা সাইফুল ইসলাম সাবুর অসুস্থতার খবর শুনে তার বাসায় ছুটে গিয়েছেন বরিশাল মহানগর বিএনপির আহ্ববায়ক মনিরুজ্জামান খান ফারুক।সাবু’র শারীরিক খোঁজখবরের পাশাপাশি তার পরিবারেরও খোঁজ নেন এই নেতা।

এসময়ে বিএনপি নেতা মনিরুজ্জামান খান ফারুকের সঙ্গে ছিলেন মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল,শ্রমিক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অসুস্থ সাইফুল ইসলাম সাবু বরিশাল শহরের বেলতলা এলাকার বাসিন্দা ও ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও মনিরুজ্জামান খান ফারুকের আস্থাভাজন হিসেবেও পরিচিত।

 

 

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব