সরকারী জমি দখল করে ভূমিদস্যু আমিরের ভবন নির্মাণ!

আপডেট: October 11, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট,বিডি ক্রাইম পেট্রোল
আগে বহুতল ভবন নির্মাণ,পরে নকশা অনুমোদন করিয়ে কাজ চালিয়ে নেওয়ার পায়তারা করছে বরিশালের চিহ্নিত ভূমিদস্যু আমির হোসাইন। অভিযোগ রয়েছে সরকারী জমি জবর দখল করে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন তিনি।

আমির হোসাইন বরিশাল নগরের কাশিপুরে অবস্থিত ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের অন্যতম প্রতিষ্ঠাতা হলেও- তিনি ভূমিদস্যু হিসেবে বেশ পরিচিতি লাভ করেছেন। কারণ হিসেবে জানা গেছে, আমির হোসাইনের জমিজমা ব্যাবসায় করার লাইসেন্স রয়েছে। লাইসেন্স ও ম্যানেজ প্রক্রিয়ায় তিনি ভূয়া নকশা ও অনুমোদন নিয়ে একাধিক ভবন নির্মাণের মিশন সফল করেছেন।

মিশনের অংশ হিসেবে বরিশাল নগরীর কালীবাড়ি রোডের শীতলাখোলা মোড় কাঞ্চন পার্কের পাশের জায়গায় ভবন নির্মাণ করে চরম জালিয়াতি করেছেন তিনি। কোনোরকমে নকশা বা অনুমোদন ব্যাতিত এখানে ছয়তলা ভবনের পাইলিংয়ের কাজ শুরু করেছিলেন তিনি।

কিন্তু স্থানীয় মানুষদের বাধায় ও বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) ভন্ডুল করে দেয় নকশা ও অনুমোদনবিহীন সেই ভবন নির্মাণ কাজ।একপর্যায়ে ভূমিদস্যু আমির হোসাইনের ভবনের নির্মাণের বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বিসিসি প্রশাসন আমির হোসাইনের নির্মাণাধীন ভবনের মালামাল জব্দ করেন।

তবে নির্মাণাধীন ভবনের মালিক আমির হোসাইন বলেন,আমি আমার ছয়তলা ভবনের নকশা ও অনুমোদন পেয়েছি। আপনি (প্রতিবেদক) আমার কাছে আসবেন, চা পানের দাওয়াত রইলো।

বিসিসির উচ্ছেদ শাখার কর্মকর্তা লকিত উল্লাহ বলেন,আমির হোসাইনের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেওয়া হয়, প্রথমে। দ্বিতীয় দফায় রাতের আধারে আইন অমান্য করে তিনি নিশ্চুপে কাজ চালিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে আমরা আমির হোসাইনের নির্মাণাধীন ভবনের মালামাল জব্দ করতে বাধ্য হই।

এদিকে বিসিসির সহকারী প্লানার লোকমান হোসেন বলেন,আমির হোসাইন তার ভবনের জন্য নকশা ও অনুমোদনের জন্য একটি আবেদন করেছিলেন। কিন্তু নকশা ও অনুমোদনের আগেই তিনি ভবন নির্মাণ কাজ শুরু করে দেয়। এর বেশি কিছু আমি বলতে পারবো না। বাকি বিষয়ে বিসিসির হাইকমান্ড দেখবে ।

 

 

 

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব