বরিশালে মা/তা/ল অবস্থায় চিৎকার-চেঁচামেচি : গ্রেফতার ২

আপডেট: October 27, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:-
বরিশাল নগরীতে মাদক সেবনের পর রাস্তায় মাতাল অবস্থায় চিৎকার-চেঁচামেচি করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া প্রধান সড়কের আকন ভিলা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

পরে তাঁদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

কাউনিয়া থানা পুলিশের তথ্য ও নথিপত্র অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিরা মাদক সেবনের পর রাস্তায় মাতাল অবস্থায় চিৎকার-চেঁচামেচি করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করছিলেন । যেকারনে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. শাকিল হোসেন (২৯) ও মো. ইমরান হাওলাদার (৩১)। শাকিল হোসেন বরিশাল নগরীর নাজির মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে। অপরদিকে ইমরান হাওলাদার নতুন বাজার এলাকার বাসিন্দা আবুল খালেক হাওলাদারের ছেলে।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি বরিশাল সদর হাসপাতালের মাধ্যমে আটককৃতদের ডোপ টেস্ট করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব