আপডেট: October 31, 2026
নিজস্ব প্রতিবেদক, বরিশাল::
দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং এসএ টিভির বরিশাল ব্যুরো প্রধান মুজিব ফয়সালের একমাত্র ভগ্নিপতি, ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ফেরিঘাট নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সবুর খান আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।
আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম সবুর খান অত্যন্ত ভালো মনের, সদালাপী ও অমায়িক একজন মানুষ ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও পরিচিতজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দৈনিক আজকের সুন্দরবন ও বিডি ক্রাইম পেট্রোল অনলাইন পত্রিকার পরিবারবর্গ । তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মহান আল্লাহ তায়ালা মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।






