বরিশাল জেলা ও মহানগর চালক ওয়ার্কার্স ইউনিয়নের শাখা কমিটি গঠন

আপডেট: November 1, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার,বরিশাল::
বরিশাল জেলা ও মহানগর (অটোরিক্সা,অটোটেম্পু,মিশুক,বেবীটেক্সি,মাহেন্দ্র,এলপিজে ব্লু গ্যাস ও সিএনজি ) চালক ওয়ার্কার্স ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট শাখা কমিটি গঠন করা হয়েছে।

চলতি বছরের ২৯ অক্টোবর ২১ সদস্য বিশিষ্ট শাখা কমিটির অনুমোদন দিয়েছেন বরিশাল জেলা ও মহানগর চালক ওয়ার্কার্স ইউনিয়নের (রেজিস্ট্রেশন নম্বরঃ খুলনা- ২১৮১) সভাপতি ও সাধারন সম্পাদক।

বরিশাল জেলা ও মহানগর চালক ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মোঃ কামাল সরদার বলেন, সাংগঠনিক কার্যক্রম,আইনশৃঙ্খলা ও শ্রমিকদের সু-সংগঠিত করার লক্ষ্যে শাখা কমিটির অনুমোদন দিয়েছি। চলতি বছরের ২৯ অক্টোবর আমরা ২১ সদস্য বিশিষ্ট শাখা কমিটি গঠন করে নেতৃবৃন্দকে দায়িত্ব বুঝিয়ে দেই।

তিনি আরও বলেন, নবগঠিত শাখা কমিটির নেতৃবৃন্দ বরিশালের নথুল্লাবাদ,লঞ্চঘাট,চৌমাথা,নবগ্রাম রোড রুটের সকল চালক ভাইদের মঙ্গলার্থে কাজ করবেন। আমি তাদের উত্তরাত্তর সফলতা কামনা করছি।

এদিকে বরিশাল জেলা ও মহানগর চালক ওয়ার্কার্স ইউনিয়নের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মেহেদী বলেন, বরিশালে দিনে দিনে গাড়ীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এতে করে চালকদের সংখ্যাও বেড়েছে। ফলে আমাদের কাজের চাপ দ্বিগুণ বেড়েছে। যেকারনে আমরা মূল কমিটির নেতৃবৃন্দ শাখা কমিটির নেতৃবৃন্দ’র কাছে আংশিক দায়িত্ব হস্তান্তর করেছি।

এদিকে জানা গেছে, নবগঠিত ২১ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা ও মহানগর চালক ওয়ার্কার্স ইউনিয়ন শাখা কমিটির সভাপতি হয়েছেন বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা বাজার এলাকার বাসিন্দা মোঃ মনির হোসেন খান। সিনিয়র সহসভাপতি পদে রয়েছেন মোশারেফ হোসেন খান ও সহসভাপতি শিমুল চৌধুরী। শাখা কমিটির সাধারন সম্পাদক করা হয়েছে মোঃ সজিব হাওলাদারকে।

এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সাধারন সম্পাদক আবু হানিফ,সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ,সহ সাংগঠনিক সম্পাদক সুমন মুন্সী,দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম,সহ দপ্তর সম্পাদক ফজলে রাব্বী,প্রচার সম্পাদক মোঃ মিজান,সহ প্রচার সম্পাদক সবুজ খান,কোষাধ্যক্ষ ফিরোজ হোসেন,সহ কোষাধ্যক্ষ মোঃ মহসীন,লাইন সম্পাদক শ্রী প্রশান্ত লাল,সহ লাইন সম্পাদক রফিকুল ইসলাম,সমাজসেবক সম্পাদক মাসুম মৃধা,ক্রীড়া সম্পাদক মোঃ সোহাগ,কার্য নির্বাহী সদস্য শাকিল খান, বাচ্চু মুন্সী,মোঃ লিটন ও কবির হোসেন।

 

 

 

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব