ওজিএসবি বরিশাল শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণ

আপডেট: December 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

শিকদার মাহাবুব
অবস্ট্রাটিক্যাল এ্যান্ড গাইনী ক্লোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) এর পক্ষ থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে গরীব রোগীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা বারোটার দিকে ওজিএসবি বরিশাল শাখার আয়োজনে ২০ জন গরীব রোগীদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শেবামেক হাসপাতালের পরিচালক ডাঃ এইচ.এম.সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শেবামেক হাসপাতালের গাইনী বিভাগের প্রধান ডাঃ খুরশীদ জাহান,নার্সিং সুপারিনটেন্ডেন্ট সেলিনা আক্তার প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব