আপডেট: December 23, 2021
নিজস্ব প্রতিবেদক
নেছারাবাদ উপজেলায় ওয়ার্ড মেম্বর অসীম হাওলাদারে শেল্টারে ষাট বছরের এক বৃদ্ধকে কুপিয়ে উল্টো থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগী ষাট বছরের বৃদ্ধ অমল মিস্ত্রী। অমল মিস্ত্রী উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের দুর্গাকাঠি গ্রামের মৃত কিশোরী মিস্ত্রীর পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ২০ ডিসেম্বর (সোমবার) দুপুর সাড়ে তিনটায় পূর্ব শত্রুতার জের ধরে অমল মিস্ত্রীর ওপর অতর্কিত হামলা চালায় স্থানীয় মেম্বর অসীম হাওলাদার ও তার সহযোগী হিরা ফরাজি। এসময় ধারালো অস্ত্রের আঘাতে অমল মিস্ত্রীর মুখমন্ডলে ও মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অমল মিস্ত্রীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে রেফারড করা হয়। শেবামেক হাসপাতালে গুরুতর আহত অবস্থায় অমল মিস্ত্রী বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে আমার ওপর অতর্কিত হামলা চালায় স্থানীয় মেম্বর অসীম হাওলাদার ও তার সহযোগী হিরা ফরাজি। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আমার মুখমন্ডলে ও মাথায় গুরুতর জখম হয়। এছাড়াও শারীরের বিভিন্ন স্থানে জখম হয়’। অন্যদিকে কথা বলার জন্য ৩নং দুর্গাকাঠি ওয়ার্ডের মেম্বর অসীম মাষ্টারের ব্যবহৃত মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, এ হামলার ঘটনায় আমি জড়িত ছিলাম না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এদিকে নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন,অভিযোগ না নেওয়ার বিষয়টি আমার সঠিক জানা নেই।






