বনভোজন বাতিল করে অগ্নিদগ্ধ রোগীদের খাবার বিতরণ করেছে সাংবাদিক সংগঠন

আপডেট: December 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নুশরত পলি:
বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের সহায়তায় ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিদগ্ধ রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে বারোটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের চক্ষু ওয়ার্ডে (বর্তমানে অস্থায়ী বার্ন ইউনিট) চিকিৎসাধীন অসহায় রোগীদের মাঝে এ খাবার বিতরণ করা হয়। বার্ষিক বনভোজন বাতিল করে এমন ব্যতিক্রম আয়োজন করে স্বাস্থ্য বিটে কাজ করা এই সাংবাদিক সংগঠনটি। সাংবাদিক সংগঠনের ব্যতিক্রম আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা। এসময় অগ্নিদগ্ধ রোগীদের হাতে খাবার তুলে দেন শেবামেক হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম, শেবামেক’র প্রিন্সিপাল অধ্যক্ষ ডাঃ মনিরুজ্জামান শাহিন, বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ মোঃ শফিকুল ইসলাম, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল মেট্টোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর সিনিয়র সহসভাপতি গোপাল সরকার, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সদস্য রাইসুল ইসলাম অভি প্রমুখ। এসময়ে আরও উপস্থিত ছিলেন শেবামেক হাসপাতালের নার্সিং সুপারিনটেনডেন্ট সেলিনা আক্তার, সিনিয়র স্টাফ নার্স লিঙ্কন দত্ত, সিনিয়র স্টাফ নার্স শিলা আক্তার, সিনিয়র স্টাফ নার্স নুপুর বৈদ্য,বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের সভাপতি ও দৈনিক পরিবর্তন পত্রিকার স্টাফ রিপোর্টার, বিডি ক্রাইম পেট্টল এর প্রকাশক ও  সম্পাদক শিকদার মাহাবুব, সদস্য বিপ্লব আহমেদ,সিনিয়র সহসভাপতি কাজী ত্বহা,শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হাসিব,সদস্য নাহিদ টিপুসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স মিডিয়া,প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব