তদন্ত শেষে স্বপদে বহাল শেবামেক হাসপাতালের নার্স সীমা বাড়ৈ…..

আপডেট: June 29, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

শিকদার মাহাবুব
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সীমা বাড়ৈর বিরুদ্ধে হাসপাতালের মালামাল চুরির কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি। দীর্ঘ দশ কার্যদিবস তদন্ত শেষে সীমা বাড়ৈ নির্দোষ বলেও প্রমাণিত হয়েছে। তদন্ত শেষে হাসপাতালের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ২৩ জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তদন্তে সীমা বাড়ৈর বিরুদ্ধে মালামাল চুরির অভিযোগ পাওয়া যায়নি। যে কারনে সীমা বাড়ৈ ইনচার্জের পদে বহাল রয়েছেন। এদিকে জানা গেছে, পুরুষ সার্জারী ওয়ার্ডের কতিপয় অসাধু কর্মচারী অবৈধ উপায়ে টাকা উপার্জন করতে সচেষ্ট রয়েছে। সীমা বাড়ৈ ইনচার্জ হওয়ার পর থেকে তাদের অবৈধ আয়ের উৎস বন্ধ হয়ে যায়। যে কারনে ওই নার্সের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করা হয়েছে। হাসপাতালে কর্মরত একাধিক নার্স জানান, তদন্তে দেখা গেছে ওয়ার্ডের সকল মালামালের পরিমাণ সঠিক রয়েছে। কোনোরকম হিসেবনিকেশে গড়মিল নেই। আর কর্মঠো এই নার্সের বিরুদ্ধে প্রতিহিংসার জের ধরে যড়যন্ত্রের মাধ্যমে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব