বেতাগীতে বৃদ্ধকে কোপানোর অভিযোগ

আপডেট: June 30, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার।।
বেতাগী উপজেলার গাবতলী গ্রামে গরু দিয়ে বীজ খাওয়ানোকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (২৯ জুন) সন্ধ্যা ৬ টায় এ হামলার ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় আহত জাহাঙ্গীর সিকদারকে উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জাহাঙ্গীর সিকদার জানান, তার সাথে একই গ্রামের দুলাল ও তার পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। যার সূত্র ধরে ২৯ জুন সন্ধ্যায় দুলাল তার গরু দিয়ে উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার জমির বীজ খাওয়ায়। বিষয়টি আমি দুলালকে জানাই । এতে ক্ষিপ্ত হয়ে দুলালের নেতৃত্বে কুট্টি,মাহবুব, রিপন, মনিরুল ও শিল্পীসহ ১০/১২ জন যুবক আমাকে প্রথমে লাঠি পেটা করে। একপর্যায়ে আমাকে হত্যার উদ্দেশ্যে বগি দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাটিতে ফেলে দেয়। আমার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আমাকে উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য শেবামেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব