আপডেট: November 21, 2021
#মুহাম্মদ আফনান
কাউখালি উপজেলার শিয়ালকাঠি গ্রামে জমিজমা বিরোধের জের ধরে রিকশাচালকের হামলায় এক কভার ভ্যানচালক নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত কভার ভ্যানচালক হলেন জালাল হাওলাদার। উপজেলার শিয়ালকাঠি গ্রামের আমজাদ হাওলাদারের ছেলে সে। ভ্যানচালকের পাশাপাশি কভার ভ্যানের ব্যবসাও করতেন জালাল। নিহতের স্ত্রী শিল্পী বেগম অভিযোগ করে বলেন, জমিজমা বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় সত চাচা রিকশাচালক দেলোয়ার হাওলাদার, তার স্ত্রী শাহিদা বেগম ও তাদের নাবালক ছেলে জায়েদ হাওলাদার আমার স্বামীকে দরজার লাট দিয়ে পিটিয়ে
গুরুতর আহত করে। এসময়ে আমার স্বামীর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে জালালকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া
হলে শনিবার রাত বারোটা দশ মিনিটে জরুরি বিভাগের
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সাক্ষাতে কথা হলে বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই ফজলুল হক বলেন,আজ রবিবার দুপুরে ময়নাতদন্তের পর নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের স্ত্রী শিল্পী বেগম আরও বলেন শনিবার দিবাগত রাতেই হামলার ঘটনায় অভিযুক্ত দেলোয়ারকে আটক করেছে কাউখালি থানা পুলিশ।






