চাঁদাবাজি অপকর্ম ঢাকতে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে ব্রাদার সাহালম !

আপডেট: July 14, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

 

রিপোর্ট, শিকদার মাহাবুবঃ
বন্যার্তদের সহায়তার নামে চাঁদাবাজি অপকর্ম ঢাকতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালের নার্সিং সুপারিন্টেন্ডেন্ট সুফিয়া বেগমের নির্দেশে জোরপূর্বক এমন অপকর্ম করেছে ব্রাদার সাহালম। বন্যার্তদের সহায়তার নামে চাঁদাবাজি সংক্রান্ত সংবাদ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালে প্রকাশ করার কারণে ডরে-ভয়ে স্বাক্ষর নিয়েছে। তাছাড়া চাঁদা উত্তোলন কমিটির সেক্রেটারি পদে রয়েছে ব্রাদার সাহালম। সম্প্রতি হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত নার্সিং সুপারভাইজারদের কক্ষে নার্সিং কর্মকর্তাদের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। স্বাক্ষর না করলে নার্সিং সুপারিন্টেন্ডেন্টের নির্দেশে তাদের ডিউটি রোস্টারে পরিবর্তন আনা হবে। এমনকি বার্ষিক এসিআর প্রদানের ক্ষেত্রে তাদের ভোগান্তিতে পড়তে হবে বলেও হুমকি দেওয়া হয়। নার্সিং কর্মকর্তাদের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার বিষয়ে কথা বলার জন্য সিনিয়র স্টাফ নার্স সাহালম ফকিরের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা রিসিভ হয়নি। এদিকে নার্সিং সুপারিন্টেন্ডেন্ট সুফিয়া বেগম কর্মকর্তাদের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার বিষয়ে কথা বলতে কোনোরকমে রাজি হয়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব