আপডেট: July 18, 2022
রিপোর্ট, শিকদার মাহাবুবঃ নিজ কর্মস্থল ছেড়ে সুনামগঞ্জ না যাওয়ার কারনে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স (ব্রাদার)লিংকন দত্তকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সাহালম ফকিরের কু-প্ররোচনায় এই নোটিশ দিয়েছেন নার্সিং সুপারিন্টেন্ডেন্ট সুফিয়া বেগুন। জানা গেছে, বন্যার্তদের সহায়তায় তিন’শ টাকা চাঁদা দেয় ওই ব্রাদার। তবে শারীরিক অসুস্থতার জন্য নার্সিং সুপারিন্টেন্ডেন্টের সঙ্গে সুনামগঞ্জ না যাওয়ার কারনে সম্প্রতি তাকে নোটিশ প্রদান করা হয়। যদিও অভিযোগ উঠেছে সুপারিন্টেন্ডেন্টের চাঁদাবাজি কাজে সহায়তা না করার কারণে তাকে চাপে রাখতে এমন অপকর্মের জন্ম দেওয়া হয়েছে। তবে সাক্ষাতে কথা হলে সিনিয়র স্টাফ নার্স লিংকন দত্ত বলেন, “শারীরিক অসুস্থতার জন্য নার্সিং সুপারিন্টেন্ডেন্টের সঙ্গে সুনামগঞ্জ না যাওয়ার কারনে সম্প্রতি আমাকে নোটিশ প্রদান করা হয়েছে। এছাড়া অন্য কোনো কারণ নেই। এটা আমাদের অভ্যন্তরীন বিষয়। দয়া করে আপনারা (সংবাদকর্মী) এ বিষয়ে লেখালেখি করবেন না। নোটিশের ব্যাপারে আমি যুতসই জবাব দেবো।” এদিকে একজন নিরীহ ব্রাদারকে অযথা হয়রানির উদ্দেশ্যে নোটিশ প্রদান করার কারণে
হাসপাতালের নার্সদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। নার্সদের হয়রানি বন্ধে উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। অন্যদিকে নার্সিং সুপারিন্টেন্ডেন্ট সুফিয়া বেগুন বলেন, ” ব্রাদারকে শোকজের জবাব আমি দিতে পারবো না। আমি এখন ব্যস্ত আছি।”






