বাবুগঞ্জে বিএনপি নেতাদের হামলা আতঙ্কে এলাকা ছাড়া ছাত্রলীগ নেতারা!

আপডেট: July 24, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট, শিকদার মাহাবুবঃ বাবুগঞ্জে বিএনপি নেতাদের হামলা আতঙ্কে ও ভয়ে এলাকা ছেড়েছে থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নয়ন ও তার ছোট ভাই ছাত্রলীগ কর্মী সোহেল হাওলাদার। এর আগে বিএনপি নেতারা রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে বাবুগঞ্জ কেদারপুর ইউনিয়ন ছাত্রলীগ কর্মী সোহেলকে দুই দফায় পিটিয়ে আহত করে। বাবুগঞ্জ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নয়ন বলেন, গত শুক্রবার বিকেলে স্টিমারঘাট বাজার ও সন্ধ্যায় বাবুগঞ্জ খেয়াঘাট এলাকায় রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে আমার ভাই ও ছাত্রলীগ কর্মী সোহেলকে পেটায় কেদারপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মেহেদী হাসান,আলমগীর হোসেন, মোমেন, মিরাজ, কালাম ৭/৮ জন যুবক।
এসময়ে আমার ভাইকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি আমরা থানা পুলিশকে জানালে ক্ষিপ্ত হয় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরে বিএনপি নেতাকর্মীদের হামলার আতঙ্কে ও ভয়ে আমরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। এদিকে অভিযুক্ত বিএনপি নেতাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে ছাত্রলীগ কর্মী সোহেল হাওলাদার বলেন,বিএনপি নেতাদের হামলা আতঙ্কে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। এ ঘটনায় উর্ধতন কতৃপক্ষের সহায়তা কামনা করছি।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব