বরিশালে গভীর রাতে ডাকাতের হামলায় স্কুল শিক্ষিকা হাসপাতালে 

আপডেট: August 3, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট, শিকদার মাহাবুবঃবরিশাল নগরের দক্ষিণ আলেকান্দা এলাকায় গভীর রাতে এক স্কুল শিক্ষিকার বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। এসময়ে স্কুল শিক্ষিকার চোখ ও মুখমণ্ডল ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা পূর্বা হালদার বলেন, আমি রাতে খাবার খাওয়ার পরে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ি। রাত পৌনে দুইটার দিকে একদল ডাকাত ঘরে প্রবেশ করার শুরুতেই আমার ওপর ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে আমার চোখ ও মুখমণ্ডল জখম হয়। এছাড়াও আমার ঘরের আলমিরা ভেঙে টাকা ও স্বর্নলংকার নিয়ে যায়। পরে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বরিশাল কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক রোকসানা বেগম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব