চাঁদাবাজির ঘটনায় মেট্রন সুফিয়াকে নার্সিং অধিদপ্তরের শোকজ

আপডেট: August 16, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

 

রিপোর্ট, শিকদার মাহাবুবঃপরিচালকের নির্দেশ অমান্য করে ত্রাণ কমিটির নামে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালে নার্সিং কর্মকর্তাদের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা চাঁদাবাজি করার ঘটনায় মেট্রন সুফিয়াকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর। উপসচিব মোঃ রাশেদুল মান্নাফ কবীর স্বাক্ষরিত এক নির্দেশে চলতি মাসের ১১ আগস্ট ওই শোকজ করা হয়। শোকজে বলা হয়, “সিলেট ও সুনামগঞ্জের সাম্প্রতিক বন্যায় বন্যার্তদের সাহায্য করার নামে অবৈধভাবে চাঁদা উত্তোলন করা হয়। এমনকি পরিচালকের নির্দেশ অমান্য করে নিজেকে সভাপতি করে চাঁদা উত্তোলন কমিটি গঠন করা হয়। অতঃপর ২ লক্ষ ৯২ হাজার ৬০০ টাকা চাঁদা উত্তোলন করে মেট্রন সুফিয়া বেগম। সুফিয়ার এহেন কর্মকাণ্ড অসাদাচরণের সামিল। এমতাবস্থায়, উল্লেখিত অভিযোগের প্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ৭ কার্য দিবসের মধ্যে দাখিলের জন্য তাকে নির্দেশ প্রদান করা হলো।” উল্লেখ্য, সিলেট ও সুনামগঞ্জে বন্যার্তদের সহায়তা করার নামে জোরপূর্বক নার্সিং অফিসারদের কাছ থেকে চাঁদাবাজি করে নার্সং সুপারিন্টেন্ডেন্ট সুফিয়া।একজন সরকারি কর্মকর্তার সরাসরি চাঁদাবাজি করার বিষয়টি নিয়মবহির্ভূত কাজ ছিলো। ওই চাঁদাবাজি কমিটির সেক্রেটারি ছিলেন ব্রাদার সাহালম ফকির। সাহালম বর্তমানে হাসপাতালের পুরুষ অর্থোপেডিক ওয়ার্ডে ইনচার্জের দায়িত্বে রয়েছে। অন্যদিকে ওই চাঁদাবাজি কমিটির সদস্য সচিব ছিলেন ব্রাদার মোসলেম খা সহ অনেকে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব