আপডেট: August 25, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি দীর্ঘদিনে পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে সুবিধাবাদী নেতাদের নিয়ে করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা নেতারা জানিয়েছে, মোটা অংকের টাকার বিনিময়ে জামায়াত থেকে আসা নেতাকে দিয়ে কমিটি দেয়ার পায়তারা করছে। তৃনমুল নেতাদের দাবি যোগ্য ও ত্যাগি নেতাদের দিয়ে কমিটি করার। এ জন্য তৃনমুল নেতাদের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছেন চরবাড়িয়া ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল ইসলাম সাবু।
তৃনমুল নেতাদের অভিযোগ জামায়াত থেকে এসে বিএনপি নেতা বনে যাওয়া নুরুল আমিন মোটা টাকা দিয়ে নিজে সভাপতি হয়ে কমিটি করানোর পায়তারা করছে। তারা জানিয়েছেন, ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতিতে জড়িত জিয়াউল ইসলাম সাবু একজন ত্যাগি ও পরীক্ষিত নেতা। জামায়াতের রোকন সদস্য ছিলেন নুরুল আমিন। টাকার জোরে এখন বিএনপি নেতা বনে গেছেন।
কিন্তু তৃনমুল নেতৃবৃন্দ জানিয়েছেন, জিয়াউল ইসলাম সাবু ছাত্র জীবনে ১৯৮০ সালে বরিশাল ষ্টেডিয়ামে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ফুল দিয়ে বিএনপির রাজনীতির সাথে জড়িত হয়। ১৯৮৪ সাল থেকে বিএম কলেজ ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত হয়।বিএম কলেজ ছাত্রদলের নেতৃত্ব শফিকুল ইসলাম মুকুল, ইমাম জাফর শিকদার, আলি আজগর ফকির, বিলকিস জাহান শিরিন, মাহবুবুর রহমান নান্নু প্রমুখ ছাত্র নেতাদের সংস্পর্শে ছাত্র রাজনীতি করেন। তখন এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ও সচেষ্ট হয়। ১৯৯২ সালে ছাত্রদলের আজগর-আমিন- মিনার প্যানেলেন ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করেন। ১৯৯৪ সালে চরবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি নির্বাচিত হয়। ২০০০ সালে কোতোয়ালি থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। ২০০৩ সালে চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়। ২০০৫ সালে বরিশাল জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়। ২০১০ সালে চরবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
২০১১ সালে আওয়ামী লীগ এর ব্যাপক সন্ত্রাসের পরও বিএনপি’র প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয় সাবু। ২০১৬ সালে দলের মনোনীত ধানের শীষ প্রতীকে নির্বাচন করে আওয়ামী লীগ কারচুপি ও সন্ত্রাসে কাছে হেরে যায়। ২০১৭ সালে চরবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি নির্বাচিত হয়।
২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের প্রধান এজেন্ট হিসেবে দায়িত্বপালন কালে ভোটের দিন সকাল ৯ টায় গ্রেপ্তার হয় সাবু। যা দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানিয়েছেন। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইচ্ছা পোষণ করলেও দলের সিদ্ধান্তে নির্বাচন বয়কট করেন। তৃনমুলের নেতাদের দাবি বরিশাল সদর উপজেলা বিএনপির সভাপতি পদে জিয়াউল ইসলাম সাবু যোগ্য। তাকে সভাপতি করা হলে সদর উপজেলার ১০ ইউনিয়ন বিএনপি চাঙ্গা হবে।






