আপডেট: September 23, 2022
স্টাফ রিপোর্টার
বরিশাল নগরের নিউ ভাটিখানা এলাকায় ননদের দেওয়া আগুনে জলসে গেছে গৃহবধূ মোর্শেদার শরীর। আজ শুক্রবার সকাল এগারোটায় এ ঘটনা ঘটে। এ সময়ে ওই গৃহবধূকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মোর্শেদা ওই এলাকার রানা খানের প্রথম স্ত্রী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোর্শেদা বেগম অভিযোগ করে বলেন,পূর্ব শত্রুতার জের ধরে ননদ রুনা বেগম আমার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মহসিনা বেগম চিকিৎসা পত্রের বরাত দিয়ে বলেন, ওই রোগীর অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এদিকে কাউনিয়া থানার এসআই শহিদুল বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি।






