আপডেট: September 25, 2022
রিপোর্ট,শিকদার মাহাবুব:দলীয় রাজনৈতিক কোন্দলের জের ধরে বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানজিম রাব্বি ও মিজানুর রহমান রুবেলকে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার রাত নয়টার দিকে বরিশাল শহরের আগরপুর রোডে এ ঘটনা ঘটে। এসময়ে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, নিমন্ত্রণ পাওয়ায় বন্ধু মোঃ রবির জন্মদিন পার্টিতে যায় বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানজিম রাব্বি ও মিজানুর রহমান রুবেল। এসময়ে সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু,দোলন,অনিক,এনাম,রানা,মাসুদ ওরফে
কালা মাসুদ, রেজাউলসহ রেদোয়ান, রাহাত,মারুফ,রাকিবসহ ৪/৫ জন ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কোপায়। ছাত্রদল নেতা মোঃ শফিক বলেন,তানজিম তার বন্ধু রবির জন্মদিনের নিমন্ত্রণ পাওয়ায় তার বাসায় যায়। এসময়ে হঠাৎ অটোরিকশা যোগে এসে সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু,দোলন,অনিক,এনাম,রানা,মাসুদ ওরফে
কালা মাসুদ,রেজাউল,রেদোয়ান,রাহাত,মারুফ,রাকিবসহ ৪/৫ জন ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বরিশাল ছাত্রদল রাজনীতিতে হঠাৎ উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেছে। এদিকে বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ খলিলুর রহমান বলেন, ছাত্রদল নেতাদের কোপানো হয়েছে বিষয়টি আমার জানা নেই। তবে আমি খোঁজ নিয়ে দেখছি।






