শ্বশুর ও শ্যালকের জমি দখলের মিশনে ঠিকাদার শাহিন!

আপডেট: October 1, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোডের ঠিকাদার শাহ আলম শাহিনের (৫০) বিরুদ্ধে তার শ্বশুর ও শ্যালকের জমি আত্মসাতের পাঁয়তারার অভিযোগ উঠেছে । নানা পন্থায় শ্বশুর ও শ্যালককে হয়রানি করে সেই জমি বাগিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে। এ নিয়ে বেশ কয়েকবার পুলিশের কাছে গেলেও কোন সুরাহা পায়নি ভূক্তভোগীরা।

এ ব্যাপারে শাহিনের শ্যালক ফয়সাল অভিযোগ করে জানান, আমার মা ২০১৪ সালে মারা গেলে পিরোজপুরের কাউখালীতে তার নামে থাকা ১৪ শতাংশ জমি বিক্রির জন্য আমাকে ও আমার বাবাকে আমার বোন জামাই শাহিন চাপ দেয়। আমরা জমি বিক্রি করতে অস্বীকার করলে জমি দিয়ে আমার বোন জামাই শাহিন তাকে লোন তুলে দেয়ার চাপ দেয়। এতেও আমরা রাজি না হওয়াতে সে আমার বোনকে তালাক দিবে বলে চাপ প্রয়োগ করতে থাকলে এক পর্যায়ে বাধ্য হয়ে আমি ও আমার বাবা রাজি হলে বরিশাল প্রিমিয়ার ব্যাংক থেকে সে ২০১৫ সালে এই জমির দলিল মরগেজ রেখে লোন নেয়। ১ বছরের মধ্যে লোনের টাকা পরিশোধ করে আমাদের জমির দলিল ফেরত দেয়ার কথা থাকলেও বছরের পর বছর ঘুরাতে থাকে। উলটো জমির দলিল ফেরত দিবে না বলে জানায় এবং এই নিয়ে বাড়াবাড়ি করলে মামলা, হামলার হুমকিও দিতে থাকে শাহিন। এছাড়াও বিভিন্ন সময়ে হুমকি ধামকি প্রদান করলে এই অভিযোগ নিয়ে আমরা বরিশাল কোতয়ালী থানায় গেলেও থানা থেকে আমাদের কোন অভিযোগ গ্রহণ করেনি । বরং, আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় আমার বোন জামাই মিথ্যা অভিযোগ দিলে থানা থেকে এ নিয়ে আমাদের বিভিন্ন ভাবে হয়রানি করে। পরবর্তীতে আমরা থানায় কয়েকবার আমার দুলাভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দিলে গত ১০/৯/২১ইং তারিখ অভিযোগ গ্রহণ করে যার নাম্বার- ২৯২১, তৎকালীন কোতয়ালী থানার এসআই রিয়াজ ১৩/৯/২০২১ইং তারিখ আমার দুলাভাইকে ও আমাদের নিয়ে থানায় মীমাংসার জন্য বসলে আমার দুলাভাই ৯ মাস পর ৩০/৬/২২ইং তারিখের মধ্যে জমির দলিল ব্যাংক থেকে মুক্ত করে আমাদের এনে দিবে এই মর্মে লিখিত দেয় । কিন্তু সেই তারিখ অতিবাহিত হলেও সে আমাদের জমির দলিল ফেরত না দিয়ে আমাকে এবং আমার বাবাকে খুনের হুমকি দেয় । এ ব্যাপারে আমরা কোতয়ালী থানার ওসি সাহেবকে প্রথমে মৌখিকভাবে এবং পরে লিখিত আকারে অভিযোগ দিলে তিনি একজন এসআইকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার দায়িত্ব দিলে সেই এসআই সকাল বিকাল থানায় নিয়ে আমার বাবাকে ১৮ দিন ঘুড়ানোর পর তাদের কিছু করার নেই বলে জানিয়ে দেন ।

ফয়সাল আরও জানান- গত ২৩/১২/২০২১ইং তারিখ আমার বোন জামাই তার লোকজন দিয়ে কাউখালীতে আমার আব্বার উপর হামলা চালায় এবং জখম করলে আমার বাবাকে। এ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদও প্রকাশ করা হয়েছিল। এমনকি এ ব্যাপারে কাউখালী থানায় অভিযোগ দিলে তারা শাহীনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। গত ১২/৯/২০২২ইং তারিখে আমার বোন জামাই ও বোন আমাদের বসতঘর দখলের উদ্দেশ্যে আমাদের অবর্তমানে সীমানা প্রাচীর তুলেন। খবর পেয়ে আমার বাবা সেখানে গিয়ে বাধা দিলে আমার বাবাকে হুমকি ধামকি প্রদান করলে তাৎক্ষনিক থানায় অভিযোগ দাখিল করলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি । পরদিন আমার বোন উলটো মিথ্যা অভিযোগ দাখিল করলে থানা থেকে তা নিয়ে আমাদের হয়রানি করে চলছে। আমার দুলাভাই আমাদের জমি আত্মসাতের উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও হামলা চালালেও থানা পুলিশ নিরব ভূমিকা পালন করছে।

ফয়সালের অভিযোগ- আমার বোন জামাই আমাদের হয়রানির করার জন্য থানা থেকে সকল জায়গাতে বিপুল পরিমান টাকা দিচ্ছে । যা আমার বোন নিজেই তার মুখেই বলেছে এবং তার প্রমাণ আমার কাছে আছে । আমরাও বিভিন্ন সময়ে একের পর এক বরিশাল কোতোয়ালী থানায় এবং কাউখালী থানায় অভিযোগ দিয়েও কোন বিচার না পাওয়ার বদলে হয়রানির শিকার হওয়াতে তার ক্ষমতার অপব্যবহারের বিষয়টি আমাদের কাছেও সত্যি বলে মনে হয়েছে। আমার বাবা বৃদ্ধ মানুষ । তার এই শেষ সম্বল জমি টুকুর চিন্তায় তিনি আজ দিশেহারা। তাই পুলিশের উর্ধ্বতন কর্কর্তাদের কাছে এ ব্যাপারে সঠিক বিচারের দাবী জানাচ্ছি ।

ভুক্তভোগীর সকল অভিযোগ প্রেক্ষিতে সরজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাথে আলাপ করলে ঘটনার সত্যতা পাওয়া যায়।

এ বিষয়ে এসআই রিয়াজের সাথে আলাপ করলে তিনি জানান, বিষয়টি নিয়ে বেশ কয়েকবার উভয় পক্ষকে নিয়ে কোতয়ালী থানায় বসা হয়েছে। শাহিন আমাদের সামনে থানায় বসে গত ৩০/৬/২২ ইং তারিখ দলিল ফেরত দেয়ার কথা লিখিত আকারে দিলেও এখনো দেয়নি। আমি বদলী জনিত কারণে বর্তমানে নারায়ণগঞ্জে রয়েছি তাই এ ব্যাপারে কোন ব্যবস্থা নিতে পারিনি।

এ ব্যপারে অভিযুক্ত শাহিনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তা রিসিভ হয়নি।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবুও ভূক্তভোগীরা আমার কাছে আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’’

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব