আপডেট: October 19, 2022
রিপোর্ট,শিকদার মাহাবুব:গাছ থেকে নারিকেল পারতে যাওয়ার কারনে একই পরিবারের ৩ জনকে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ অক্টোবর বিকেল পাঁচটার দিকে আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামে এ ঘটনা। এসময়ে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন- জলিল সিকদার, ছেলে সিদ্দিক সিকদার ও তার স্ত্রী সুমী বেগম। এছাড়াও হামলায় আহত হাসিনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিক সিকদার বলেন, গত ১৪ অক্টোবর বিকেল পাঁচটার দিকে আমার বাবা একটি গাছ থেকে নারিকেল পারতে যায়। এসময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকে প্রতিপক্ষরা। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জুলহাস সিকদার, সবুজ সিকদার,জাফর সিকদার, ডলি বেগম, রনি সিকদার,খবির সিকদার,মহিন সিকদার,মাহবুব সিকদার,সাথী বেগম৪/৫ জন যুবক তাকে কুপিয়ে জখম করে। পরে বাবাকে বাঁচাতে গেলে আমাদেরকেও কুপিয়ে জখম করে। তবে এ ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে আমতলী থানার ওসি বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।






