আপডেট: November 27, 2021
#নুশরত পলি
আরিচা ফেরিঘাটে এক যাত্রীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে গিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটলে আহত যাত্রীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ওই যাত্রীর নাম মনির গাজী। বরিশাল নগরের ১ নং সিএন্ডবি পুল কাজীপাড়া এলাকার মৃত আঃ সালাম গাজীর ছেলে সে। তাছাড়া মনির গাজী বরিশাল সদর রোডে আইডিয়ালসি নামক একটি এনজিওতে কাজ করেন। শেবামেক হাসপাতালে গিয়ে দেখা গেছে, মনির গাজীর বুকে ও পেটে জখম রয়েছে। মনির গাজী এ প্রতিবেদককে বলেন, শুক্রবার রাতে বাসযোগে বরিশালে ফিরছিলাম। বাসটি আরিচা ফেরিঘাটে পৌঁছাতেই আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তায় নামি। রাস্তার পাশে নির্জন জায়গায় গেলে ৪/৫ জন দুর্বৃত্ত আমার ওপর হঠাৎ হামলা করে। এসময় আমাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাটিতে ফেলে চলে যায়।






