আপডেট: October 20, 2022
বাংলাদেশ চতুর্থ শ্রেনী সরকারি কর্মচারী সমিতি (বাচসকস)কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহসাংগঠনিক সম্পাদক পদে অন্তর্ভুক্ত হলেন জিয়াউল হক বাপ্পি। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন তিনি। সম্প্রতি তাকে ওই পদে অন্তর্ভুক্ত করার জন্য তিনি বাচসকস কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি কর্মচারীদের পাশে থেকে যেন সাংগঠনিক দ্বায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন সেজন্য সকলের কাছে তিনি দোয়া কামনা করেছেন।






