কলাপাড়ায় কাজ করতে গিয়ে চায়না শ্রমিক আহত

আপডেট: November 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

#নুশরত পলি
কলাপাড়া উপজেলায় আরপিসি প্রকল্পের কাজ করতে গিয়ে এক চায়না শ্রমিক আহত হয়েছে। শুক্রবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। এসময় আহত চায়না শ্রমিক সিয়ানকে (৫০) উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত সিয়ানের বাবার নাম লাল সিবান। সিয়ান দীর্ঘদিন যাবত কলাপাড়া উপজেলায় আরপিসি প্রকল্পের অধীনে শ্রমিকের কাজ করছেন। হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে আহত অবস্থায় সিয়ান বলেন, আমি শুক্রবার দিবাগত রাতে কাজ করছিলাম। এসময় হঠাৎ লোহার ভারি পাইপ পড়ে আমার হাত ভেঙে যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব