শতাধিক বাইক নিয়ে ছাত্রদল নেতা শামীমের শোডাউন 

আপডেট: November 1, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

 

রিপোর্ট,এম.জাহিদঃ

বরিশাল বিভাগীয় গন-সমাবেশ সফল ও স্বার্থক করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রভাবশালী সহ-সম্পাদক শামীম আকন বরিশাল নগরীতে শতাধিক বাইক নিয়ে ছাত্রদলের বিশাল শোডাউন করেছেন। কেন্দ্রীয় ছাত্রদল নেতা শামীম আকন বলেন,৫ই নভেম্বরের সমাবেশ- জনগনের অধিকার আদায়ের সমাবেশ।এই সমাবেশ গনতন্ত্রের সমাবেশও দেশ রক্ষার সমাবেশ। একজন মা-মুক্তির সমাবেশ।কেন্দ্রীয় ছাত্রনেতা শামীম আকন আরো বলেন,আমার রাজনৈতিক অভিভাবক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ঘোষনা দিয়েছেন-“যুদ্ধ হবে আর একবার

ছাত্রদল হবে হাতিয়ার। ” তাই আগামী ৫ই নভেম্বরের বরিশাল বিভাগীয় গন- সমাবেশ সফল ও স্বার্থক করার লক্ষ্যে জনগনের প্রয়োজনে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলকে যুদ্ধ ঘোষনা করতে হবে।বরিশাল জেলা ও মহানগরের বিএনপি ও সাবেক ছাত্রনেতারা মনে করেন,বিএনপির বিভাগীয় গন-সমাবেশকে কেন্দ্র করে ছাত্রদলের পূর্ববর্তী এই বাইক শোডাউন সাধারণ মানুষ ও তৃনমূল ছাত্র নেতাদের উৎসাহ ও শক্তি যুগিয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব