কাজী মিরাজের মায়ের মৃত্যুতে মেডিকেল সাংবাদিক পরিষদের শোক

আপডেট: November 7, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তিঃবরিশালের আঞ্চলিক পত্রিকা দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ এর মা মোমেনা বেগম আজ সোমবার বেলা বারোটায় বরিশাল নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেছেন বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের সভাপতি শিকদার মাহাবুব, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বায়জিদ আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হাসিব ও বিপ্লব আহমেদ প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব